তানোরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কেনাকাটার ধুম

তানোর (রাজশাহী) সংবাদদাতা

ঈদকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তে কেনাকাটা। তানোরে মার্কেটগুলো ও ফুটপাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সরজমিনে শুক্রবার পৌর সদরের গোল্লাপাড়া বাজার, তানোর বাজার, কালীগঞ্জ বাজার, তালন্দ বাজার, মুন্ডুমালা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ক্রেতা আয়েশা বেগম বলেন, আবারও লকডাউন শুরু হলে ঈদটাই মাটি হয়ে যাবে। তাই ছুটির দিনে ঈদের জন্য বাজার করতে এসেছি। বিক্রেতা আল আমিন জানান, আমরা সবাইকে মাস্ক পরে কেনাকাটা করতে বলছি। সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু ক্রেতারাই ভিড় করছেন।