কলারোয়ায় বার্লি চাষে সফলতা

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

সীমান্তবর্তী অঞ্চল কলারোয়াতে বার্লি চাষে সফলতা কৃষিতে নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চলতি বছর উপজেলার দুইটি ইউনিয়নে প্রথম পরীক্ষামূলকভাবে বার্লির আবাদ করা হয়। বার্লিচাষি জাহাঙ্গীর হোসেন জানান, বার্লির ভালো ফলন হলেও বাজারজাতকরণ ও মাড়াইয়ের ব্যবস্থা না থাকায় নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বার্লি চাষে বাড়তি সার এবং কীটনাশক প্রয়োগ ও বীজতলা তৈরির ঝামেলা নেই। কৃষকরা যাতে বার্লি বাজারজাতকরণ ও মাড়াই করতে পারে তার প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করে আগামীতে আরো বেশি আবাদের পরিকল্পনা নেওয়া হয়েছে।