ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
খরায় এবার ঈশ্বরদীতে বাঙ্গির উত্পাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দাম ভালো থাকায় কৃষকদের ক্ষতি অনেকটা পুষিয়ে যাবে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা ও কৃষকরা। কৃষক মোস্তফা জানান, এবারে বৃষ্টি না হওয়ায় বাঙ্গির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এবার বাঙ্গি বেশি দামেই বিক্রি হচ্ছে। অন্যান্য বছর প্রতি পিস বাঙ্গি ৫-৫০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এবার ২০-১০০ টাকা পর্যন্ত দাম পাওয়া যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল লতিফ জানান, উপজেলায় এবার প্রায় ১০০ বিঘা জমিতে বাঙ্গি আবাদ হয়েছে। খরায় কিছুটা ক্ষতি হলেও চাহিদা বেশি থাকায় কৃষকরা ভালো দাম পাচ্ছে।