গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কিশোর জুয়েল মার্ডির (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়। লাশটি উপজেলার রহনপুর টু আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলায় নির্মাণাধীন রানার পোলট্রি খামারের পাশের খেতে ছাই দিয়ে ঢাকা ছিল। জুয়েল মার্ডি রাধানগর ইউনিয়নের বেলডাঙ্গা গ্রামের সুদির মার্ডির ছেলে। গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস জানান, ধারণা করা হচ্ছে, ঘাতকরা জুয়েলকে হত্যার পর লাশ ঐ জায়গায় পুঁতে ছাই দিয়ে ঢেকে পালিয়ে গেছে। সিআইডি টিমকে বলা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ ও সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।