সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
দূরপাল্লার যাত্রী পরিবহনের দায়ে নীলফামারীর সৈয়দপুরে ছয়টি নৈশকোচকে জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার সময় যাত্রীদের নিয়ে কোচগুলো যাওয়ার পথে পুলিশ জব্দ করে। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জব্দ কোচগুলো হলো, সৈয়দপুর-ঢাকাগামী এ খালেক স্পেশাল, ঠাকুরগাঁও-কুমিল্লাগামী নবনী পরিবহন, নীলফামারী-ঢাকাগামী তয়েজ এন্টারপ্রাইজ, পঞ্চগড়-ঢাকাগামী সাগরিকা এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী ভাই ভাই পরিবহন ও ঠাকুরগাঁও-ঢাকাগামী তিশা এন্টারপ্রাইজ। অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেলের সারওয়ার আলমের নেতৃত্বে থানা ও ট্রাফিক পুলিশ অভিযানে অংশ নেয়। সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, সরকারি নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে ঐসব কোচ জব্দ করে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।