ফুলবাড়ীতে বাণিজ্যিকভাবে ঘাস চাষ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ডাঙ্গা গ্রামে বাণিজ্যিকভাবে ঘাস চাষ করা হচ্ছে। ঐ গ্রামের শাহাবুল ইসলাম প্রথম এই গ্রামে ঘাস চাষ শুরু করেন। বর্তমানে তার দেখাদেখি আরো অনেকে ঘাস চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। শাহাবুল ইসলাম বলেন, ২০১৩ সালে বাণিজ্যিকভাবে ঘাস চাষ শুরু করি। বর্তমানে সব খরচ বাদে বছরে প্রায় ৩ লাখ টাকা আয় হয়। আরেক ঘাসচাষি সেকেন্দার আলী বলেন, ঘাস চাষ তার জীবনে সচ্ছলতা এনে দিয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব বলেন, উপজেলায় ৫২ হেক্টর জমিতে নেপিয়ার ঘাস চাষাবাদ হচ্ছে।