রংপুরে ২ কোটি টাকার জাল ব্যান্ডরোলসহ দুই জন আটক

রংপুরে ২ কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোল জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর। এ ঘটনায় গাড়িসহ দুই জনকে আটক করা হয়েছে।

কাস্টমসের রংপুর বিভাগীয় কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়া থেকে রংপুরগামী মাইক্রোবাসে শহরের চায়না টকিজ মোড় নামক স্থানে দুই কোটি ১৬ লাখ টাকা মূল্যমানের প্রায় ৪০ প্যাকেট জাল ব্যান্ডরোলসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মনতাজুর রহমান ও মো. সিরাজুল ইসলাম। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা দায়েরসহ তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।