যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় মূল হত্যাকারীসহ আরো সাবেক আরো তিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। ফ্লয়েডকে হত্যার সময় সেখানে আরো ছিলেন থমাস লেন, তোউ থাউ এবং জে আলেক্সান্ডার কুয়েন। ফেডারেল গ্র্যান্ড জুরি প্রমাণ পেয়েছে, মার্কিন সংবিধানে একজন নাগরিককে যে অধিকার দেওয়া হয়েছে তা পাননি জর্জ ফ্লয়েড। এজন্য এই চার পুলিশ কর্মকর্তা দায়ী। গত বছরের ২৫ মে মিনেসোটা রাজ্যে জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে নয় মিনিট চেপে রাখেন পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এতে বাঁচার আকুতি জানালেও শোনেননি ওই পুলিশ কর্মকর্তা। -আলজাজিরা