অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে মন্ত্রীর পদমর্যাদায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ হিসেবে নিয়োগ করেছে। উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এটি অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ ছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব করেন। সম্প্রতি মেয়াদ শেষে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন।