যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্য ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর গুলিতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজন তার সহপাঠী এবং একজন স্কুলের কর্মকর্তা। মেয়েটির বয়স ১১ কিংবা ১২ বছর হতে পারে। সে রিগবি মেডিক্যাল স্কুলের শিক্ষার্থী। তার পরিচয় প্রকাশ করা হয়নি। আহতদের অবস্থা খুব একটা গুরুতর নয়। একজন নারী শিক্ষক তাকে থামাতে সমর্থ হন এবং পরে পুলিশ এসে তাকে আটক করে। তার ব্যাগপ্যাকের মধ্যেই বন্দুকটি ছিল বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার গুলির ঘটনা ঘটে। -বিবিসি