আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্র্যান্ড ‘মোজো’র ঈদ আয়োজন ‘মোজো ঈদ সালামি’ ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে অংশ নিয়ে পেতে পারেন ঈদ সালামি। ৬ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ১২ মে পর্যন্ত। উৎসবে আনন্দে মোজো প্রতিবারাই বিভিন্ন ক্যাম্পেইন আয়োজন করে। কোভিড-১৯ বিবেচনা করে এই ক্যাম্পেইনটি করা হচ্ছে ডিজিটাল মাধ্যমে।
মূলত এটি একটি গেমিং কনটেস্ট, যা mojoeidsalami.com মাইক্রোসাইটটিতে রয়েছে। গেমিং কনটেস্টের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ৪০ জন বিজয়ী পাবেন মোজো’র পক্ষ থেকে ৫০০ টাকা করে ঈদ সালামি। মোজো আয়োজিত এই কনটেস্টটিতে অংশ নিতে পারবেন সবাই। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, ‘মোজোর প্রতিটি ক্যাম্পেইন-ই হয় ভোক্তাদের কাছে অনেক আকর্ষণীয়! এটিও তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতর উপলক্ষে ডিজিটাল মাধ্যমে ঈদ সালামি নিয়ে ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতো এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাবো বলে আশা করছি।’
প্রতিযোগিতার ফলাফল, বিজয়ী ঘোষণা এবং ক্যাম্পেইনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখতে হবে f/mojomasti পেজে।
ইত্তেফাক/এসএইচ