জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্ত্বরে শুক্রবার ছড়িয়ে পড়া সহিংসতায় কমপক্ষে ৪৯ ফিলিস্তিনি নাগরিক ও ইসরায়েলের ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট ও ইসরাইলি পুলিশ একথা জানায়।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, রেড ক্রিসেন্ট জানায়, ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ চত্ত্বরে ছড়িয়ে পড়া বিরল এ সংঘর্ষে আহতদের চিকিৎসা সেবা দিতে তারা একটি উন্মুক্ত মাঠে হাসপাতাল শিবির স্থাপন করেছে।
শুক্রবার ভোর থেকেই ইসরায়েলি পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন ছিল। তারা ব্যারিকেড স্থাপন করে আল-আকসা মসজিদ এবং ওল্ড আল-কুদসে (জেরুজালেম) প্রবেশকারী নাগরিকদের আইডি কার্ড পরীক্ষা করে। এসময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশের বিবৃতি অনুসারে, সুলতান সুলাইমান, জেরিকো, আল সামওয়াল, নবলুস, সালাহ আল-দীন, আমর বিন আল-আসের রাস্তাগুলি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা অবধি বন্ধ ছিল।
ইত্তেফাক/এএইচপি