পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, প্রতি বছর শীত মৌসুমে সুদূর সাইবেরিয়া এবং ইউরোপ থেকে বাঁচার তাগিদে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে আমাদের প্রকৃতি ও জীব বৈচিত্র্যকে সমৃদ্ধ করছে। এসকল পরিযায়ী পাখি সংরক্ষণে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের ফলে পাখি নিধন কমেছে। পাখি নিধন সম্পূর্ণরূপে বন্ধ করতে সকলের সহযোগিতা চাই।
আজ শনিবার ( ৮ মে) বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২০২১ উপলক্ষ্যে ‘পাখির মত গান গাই, উড়ে যাই সুউচ্চ দিগন্তে’ প্রতিপাদ্যে আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পাখি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের উল্লেখ করে পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশে আবাসিক ও পরিযায়ী পাখিসহ প্রায় ৭১০ প্রজাতির পাখির মধ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসীলে ৬৫০ প্রজাতির পাখি রক্ষিত প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিযায়ী পাখি শিকার/ হত্যার জন্য সর্বোচ্চ ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১ (এক) লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
ইত্তেফাক/এসআই