হঠাত্ বাদশাহ

 

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘হটাত্ বাদশা’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ৫৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, আহসান কবির, ডা. এজাজ, আল-আমিন, মতিউর রহমান, সিলভিয়া, ইকবাল হোসেন, শহিদুল মুরাদসহ আরো অনেকে।

হঠাত্ করে চাকরি হারিয়ে আকবর হোসেন ওরফে মজনু প্রায় পথে বসে যাচ্ছিল। এ রকম এক মহাবিপদের দিনে, গুপ্তধন পাওয়ার মতো এক জায়গা থেকে আকস্মিকভাবে সে প্রায় ১ হাজার কোটি টাকা পেয়ে যায়! এরপর ঘটতে থাকে নানা ঘটনা।