রবীন্দ্রজয়ন্তীতে ‘প্রথম প্রেম’ প্রকাশিত

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে কামাল আহমেদের ১৯তম অডিও অ্যালবাম ‘প্রথম প্রেম’ প্রকাশিত হয়েছে। মিউজিক অফ বেঙ্গলের ইউটিউব চ্যানেলে অডিও জুকবক্স হিসেবে আপলোডের মাধ্যমে এই অডিও অ্যালবামটি প্রকাশ করা হয়েছে। এছাড়াও অ্যালবামটি অডিও সিডি আকারে হার্ডকপি প্রকাশ করা হয়েছে। ১০টি প্রেম পর্যায়ের রবীন্দ্রসংগীত নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।