রঙ্গরস

নতুন দোকানে চা খেতে গেছি। চা দিতে বলায় দোকানি লোকটা কাঁধ ঝাঁকিয়ে জিগেস করল, কী চা খাবেন—কচি না বিচি?

ঘাবড়ে গিয়ে বললাম, এটা আবার কী ধরনের চা?

লোকটা অবাক করা উত্তর দিল, দাদা এখন শর্ট ফর্মের যুগ! কচি মানে কম চিনি আর বিচি মানে বিনা চিনি! বলুন কোনটা খাবেন?

আমি লজ্জা-শরমের মাথা খেয়ে বললাম, এক কাপ বিচি দিন!