আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৯ মে ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২৬ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৬ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৯। শুভ বার: শুক্র ও মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। মিতব্যয়ী হওয়ার চেষ্টা করুন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আইনি ঝামেলা থেকে বিরত থাকুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ গ্রহণ করুন। আর্থিক দিক ভালো যাবে। শ্রমিকনেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। আজ কোনো ঝুকি নেওয়া থেকে বিরত থাকুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সীমা লঙ্ঘন করবেন না। যে কোনো ব্যাপারে মতানৈক্য এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর ভালো থাকবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো থাকবে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।