ইত্তেফাক রিপোর্ট
গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৪টির বা ৬৮ দশমিক ৫৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে মেট্রো স্পিনিংয়ের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে মেট্রো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮ দশমিক ৩০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২ দশমিক ১০ টাকায়। অর্থাত্ সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৮০ টাকা বা ৪৫ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ৪০ দশমিক ১৪ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩৫ দশমিক ৪৫ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৩০ দশমিক ১৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ২৭ দশমিক ২০ শতাংশ, রূপালী লাইফ ইনসিওরেন্সের ২৫ দশমিক ২৮ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ২৫ দশমিক ২১ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২৩ দশমিক ৫৩ শতাংশ, সায়হাম কটনের ২২ দশমিক ২২ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ২০ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে।