মাগুরা প্রতিনিধি
মাগুরায় বাজারে উঠছে পাকা লিচু। তবে খরার কারণে এবছর লিচুর ফলন কমে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। কৃষকরাও বলছেন, বৃষ্টির অভাবে ফলন গত বছর থেকে অনেক কম হবে। নড়িহাটি গ্রামের লিচুচাষি রবিউল ও মনিরুল জানান, এবছর খরার কারণে লিচুর ফলন কম হয়েছে। লিচু ফেটে গেছে ও আকারে ছোট হয়েছে। মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু তালহা জানান, কৃষকদের লিচু গাছে পানি স্প্রে কারার জন্য বলা হয়েছে। খরার কারণে লিচুর ফলন শতকরা ৫ থেকে ১০ ভাগ কম হয়েছে। অনেক লিচু ফেটে গেছে ও দাগ পড়েছে।