তালায় বেড়েছে মুখির আবাদ

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় এবার মুখিকচুর আবাদ বেড়েছে। তালা উপসহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস জানান, উপজেলায় গত বছর ১০০ হেক্টরের কিছু বেশি জমিতে মুখিকচু চাষ হয়েছিল। এ বছর আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮০ হেক্টরে। দক্ষিণ নলতা গ্রামের কৃষক রবিউল ইসলাম সরদার জানান, তিনি প্রায় তিন বিঘা জমিতে মুখিকচু চাষ করেছেন। এ পর্যন্ত ৬০ হাজার টাকা খরচ হয়েছে, বাজার দর স্বাভাবিক থাকলে ৩ লক্ষাধিক টাকার মতো বিক্রি হবে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, গত বছরের তুলনায় এবার মুখিকচুর আবাদ বেড়ে লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে।