চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার বাস চালানোর দায়ে পাঁচ জন চালককে জরিমানা করেছেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ। শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টানা এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় পাঁচটি বাস চালককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ জানান, স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলা থেকে অধিক যাত্রী নিয়ে যাতায়াত করায় তাদেরকে জরিমানা করা হয়েছে।