মার্শাল আর্ট তথা কুংফু ও কারাতের ওপর ব্যতিক্রম গল্প নিয়ে ধারাবাহিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেভ পর্ব ২-এর একটি স্বল্পদৈর্ঘ্য সম্প্রতি মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক খান শাহিন। এতে অভিনয় করেছেন জাতীয় ক্রীড়াবিদ, কারাতে ব্লাকবেল্ট প্রাপ্ত মানিকগঞ্জ জেলা গ্রিন ক্লাব চেয়ারম্যান ও শিক্ষক মো. আলতাফ হোসেন এবং রূপন্তী। এছাড়া আরো অভিনয় করেছেন সিংগাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, ইমরান খান, ইমতিয়াজ, ইদ্রিস, প্রসেনজিত্, রিপন, খোকা, জিয়াউল হাসান, এইচ আর জয়, রাকিব প্রমুখ। স্বল্পদৈর্ঘ্য ধারাবাহিক চলচ্চিত্রের নির্মাতা খান শাহিন বলেন, ‘সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এ চলচ্চিত্রটি নির্মাণ করেছি। ধারাবাহিকভাবে পর্বগুলোর নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। এর আগে প্রথম পর্ব নির্মাণ করেছি। এবার দ্বিতীয় পর্বের চিত্রায়ণ শেষ হয়েছে। আমার বিশ্বাস এ চলচ্চিত্রটি থেকে মানুষ আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখে বাস্তবে প্রয়োগ করতে পারবে।’
এছাড়া এর আগে খান শাহিনের রচনা ও পরিচালনায় উত্তরণের মেঠোপথ ও শিশির ভেজা একুশ নাটকটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।