মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় শনিবার দুপুরে মীর্জাগঞ্জ উপজেলা সদরে সুবিদখালী বাজারে আট জনকে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানউজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তিন জন ক্রেতা ও পাঁচ জন বিক্রেতাসহ আট জনকে জরিমানা করা হয়।