ধামরাই (ঢাকা) সংবাদদতা
‘মানুষ মানুষের জন্য’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানুষ ও সমাজের জন্য কাজ করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা ফাউন্ডেশন’। সেবাকর্মে আসফকে সহযোগিতার জন্য শিক্ষক, চিকিত্সক, সংবাদকর্মী, জনপ্রতিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধশত গুণীকে সম্মাননা দিয়েছে তারা। শুক্রবার সন্ধ্যায় কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. এনামুল হক আইয়ুব, ভাইস চেয়ারম্যান ফারহানা হকসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিএডিসির সাবেক পরিচালক নূরুজ্জামান, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, ব্যবসায়ী মো. নুরুজ্জামান বিপ্লব, ব্যবসায়ী কাওসার হোসেন, গণমাধ্যমকর্মী মিজানুর রহমান, সোমভাগ ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলীসহ প্রায় অর্ধশত ব্যক্তিকে এই সম্মানা দেওয়া হয়।