স্কটল্যান্ডে পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে স্বাধীনতাপন্থি ও ক্ষমতাসীন দল

স্কটল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে আছে ক্ষমতাসীন দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। দলটি স্বাধীনতাপন্থি হিসেবে পরিচিত। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগেই দলটি অঙ্গীকার করেছিল, ভোটে জিতলে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের দ্বিতীয়বারের মতো গণভোট দেওয়া হবে। যদিও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, দ্বিতীয়বার গণভোটের আবেদনে তিনি সাড়া দেবেন না। গতকাল ১২৯ আসনের মধ্যে ৬৮টির ফল ঘোষণা করা হয়েছে যার মধ্যে ৫৭ টি পেয়েছে এসএনপি। -রয়টার্স