একটা যৌথ সন্ধ্যা

নূর কামরুন নাহার

 

একটা যৌথ সন্ধ্যা নিয়ে

দুজন বসেছিলাম টেবিলের এপারে-ওপারে।

আমাদের মধ্যে একজন পুরাণের মতো বলে

কবে কার সেই শব্দ—‘ভালোবাসি’ ।

 

দেয়ালে আমাদের ছায়া ছাড়া

আর কোনো ছায়া ছিলো না।

মাঝখানে একটা টেবিল

শুধু কি টেবিল? নাকি একটা দেশ

পাসপোর্ট, সীমান্ত, ভিসা, বর্ণ, শ্রেণি, ধর্ম

দেশভাগ, আরো আরো কিছু...

 

আমরা দুজন বসেছিলাম

ধুমোট সন্ধ্যা নিশিন্দা পাতার গন্ধ নিয়ে

থেমে ছিলো আলোকবর্ষের মতো।