পরাধীন

ইলিয়াস ফারুকী

 

আকাশে উড়ল মেলে পাখা

স্বাধীনতায় ভাসাবে গা যথেচ্ছা

ছুঁবে আকাশের নীল

                   রঙধনু

               মেঘের আয়োজন

হঠাত্ হলো বোধ

নাটাই যে বালকের হাতে

সুতা প্রয়োজন।