ইবলিসের অট্টহাসি

শোয়েব চৌধুরী

 

মন্দলোকের কবলে দেশ

কোথায় শান্তি, ভালোবাসা?

সবই প্রায় নিঃশেষ।

রাজার নীতি বিদীর্ণ করে বুকের ছাতি। 

কানে আসে ইবলিসের অট্টহাসি।

অসহায় মানুষগুলো

পাথরচাপা কষ্টে গাইতে থাকে

‘আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি’

হন্যে হয়ে খুঁজে বের করি;

দ্বিধা-দ্বন্দ্বের দেশপ্রেমিক।

চারদিক ছেয়ে থাকে ঘন কালো মেঘে—

স্বর্গরাজ্যে ঘুরে বেড়ায়

চাটুকার আর মৌলবাদী।

দূর প্রাসাদ থেকে ভেসে আসে

কর্ণ বধির করা ইবলিসের অট্টহাসি।