এখন দুঃসময়

রহমান মুজিব

 

শুধু পুনরাবৃত্তি-শুধু চর্বিত চর্বণ

টকশোর কামারশালা হতে নয়েজ পলিউশন

একটি নিষ্ফলা বাগানে খাঁখাঁ করে আর

অপেক্ষার ঘাড় হতে ঝরে প্রতাপহীন কেশর

 

কাঠের লাল ঘোড়ায় দুঃসময় বিলি কেটে

এখন কনডম হয়ে গেছে ভ্রান্ত যৌবন, চেতনার

অ্যালকোহল গাঢ় হলে গৃহস্বামী চৌকাঠে হোঁচট আঁকে

 

এখন দুঃসময়-প্রতিদিন ভুলের মিঠাই শুঁকে শুঁকে

শুধু রাতের পেরেকে বিদ্ধ হই

 

 

০