ঈদ মানেই আনন্দ। এই আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মাঝে রয়েছে প্রকৃত সুখ। জীবন-জীবিকার সন্ধানে অনেকেই পরিবার ছেড়ে দূরে অবস্থান করে। তাদের মনের মধ্যে পরিবার কাছে না থাকার একটা বেদনা রয়েই যায়। অনেকেরই ইচ্ছা প্রতি বছর অন্তত ঈদে বাড়িতে পারিবারের সঙ্গে থাকবে। কিন্তু এসব আনন্দ থেকে বর্তমান করোনার ভয়াবহ অবস্থাকে গুরুত্ব দেওয়া অতি জরুরি হয়ে পড়েছে। ভাবতে হবে ঈদে আনন্দের নামে বাড়ি গিয়ে পরিবারকে বিপদে ফেলছি না তো? একজন সচেতন নাগরিক হয়ে এসব ভাবা আমাদের একান্ত দরকার। করোনার ভয়াবহতা এড়াতে সারা দেশে লকডাউন চলছে। তারপরও মানুষ ঝড়ের গতিতে বাড়িতে ফিরছে। জীবনের ঝুঁকি নিয়ে চলেছে বাড়ির পথে। সর্তকবার্তা যেন তাদের কর্ণকুহরে প্রবেশ করছে না। তাদের নিজের ভালো নিজেরই বুঝতে হবে। সবক্ষেত্রে সর্তকতা অবলম্বন করা জরুরি। আমাদের নিজেদেরই সাবধান হতে হবে। ঈদে বড়ি ফেরা যেন আমাদের জন্য বড় কোনো দুর্ভোগের কারণ না হয়।
মো. আবদুল্লাহ
ঢাকা কলেজ