ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
লকডাউনের সময়ে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ডিমলায় রবিবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ডিমলা উপজেলা শাখা। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। দাবিগুলো হলো—স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার কোচ গাড়ি চালু, ক্ষতিগ্রস্ত শ্রমিকের মধ্যে আর্থিক ও খাদ্য সরবরাহের ব্যবস্থা, বাস টার্মিনালে ওএমএসের ১০ টাকা কেজি দরের চাল বিক্রির ব্যবস্থা ও ডিমলা কোচ টার্মিনালের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ গ্রহণ। বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী হাবলু প্রমুখ।