পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা

পাকুন্দিয়ায় সিংগুয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র। এমন খবরের ভিত্তিতে শনিবার বিকালে নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুত্ফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহূত ২১টি পাইপসহ স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিনচালিত দুটি ড্রেজার জব্দ করেন। একই সময় আদম আলী ও ইয়াছিন মিয়া নামের দুই বালু ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ বিষয়ে তিনি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১৫-এর ১৫(১) ধারায় তাদের জরিমানা করা হয়েছে।