বরিশাল অফিস
বিশ্ব মা দিবস উপলক্ষ্যে বরিশালে অসহায়-দুস্থ মায়েদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০ জন মাকে এই সহায়তা দেওয়া হয়। রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে মায়েদের সহায়তা প্রদান অনুষ্ঠানে নগদ অর্থ, শাড়ি, ঈদসামগ্রী দুধ, চিনি, সেমাই ও খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. নাজমূল হুদা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস প্রমুখ।