সম্প্রতি অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফরম ফুডপ্যান্ডার ডিজিটাল পেমেন্ট পদ্ধতিগুলোর সঙ্গে যুক্ত হলো মোবাইল আর্থিক সেবা বিকাশ। এখন থেকে গ্রাহকরা ফুডপ্যান্ডার পেমেন্ট বিকাশ করতে পারবেন যে কোনো স্থান থেকে যে কোনো সময়। এ জন্য গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টটি ফুডপ্যান্ডায় পেমেন্ট পদ্ধতির তালিকায় সেভ করতে হবে। একবার অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো পেমেন্ট করতে পারবেন ক্যাশ টাকা স্পর্শ না করেই। এ উপলক্ষ্যে বিকাশ পেমেন্ট ব্যবহারকারীরা বেশ কিছু অফার উপভোগ করতে পারবেন। ফুডপ্যান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজা বলেন, ‘নগদ অর্থ লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি দ্রুত, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক। আমরা অনেক আগে থেকেই ফুডপ্যান্ডায় ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রেখেছি। এখন বিকাশ পেমেন্ট চালু করার ফলে আরো বেশিসংখ্যক গ্রাহক ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাবেন আশা করি।’ —প্রেস বিজ্ঞপ্তি