চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ড্রেস রিহার্সাল দেখলেন দর্শকরা

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগেই চেলসি এবং ম্যান সিটি ড্রেস রিহার্সাল দেখলেন টিভির দর্শক। অনেকেই বাড়তি আগ্রহ নিয়ে বসেছিলেন উত্তেজনাকর ম্যাচটা দেখবেন বলে। সেই ম্যাচে  চেলসি ২-১ গোলে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটিকে। ইতিহাদ স্টেডিয়ামে ঘরের মাঠে ম্যান সিটি যদি চেলসিকে হারাতে পারত তাহলে শনিবার রাতেই প্রিমিয়ার লিগের ট্রফি নিশ্চিত হয়ে যেত ম্যানচেষ্টার সিটির। কারণ ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেড স্পর্শ করার সুযোগ পেত না কোচ পেপ গুয়ার্দিওলার চেলসিকে। চেলসির বিপক্ষে পেনাল্টি পেল ম্যান সিটি। আগুয়েরা গোল করতে পারলেন না। আগুয়েরোর পেনাল্টি মিস দেখে টিভির দর্শক হতবাক। অথচ প্রথমার্ধে গোল করে এগিয়ে ছিল ম্যান সিটি। ২ গোল করে ম্যাচে ফেরে চেলসি। এই ম্যাচে দুই দলই সাইড বেঞ্চের একাধিক খেলোয়াড় নামিয়ে ছিলেন।