মাগুরা প্রতিনিধি
বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ফুটবলে স্বর্ণপদক জয়ী মাগুরা জেলা নারী ফুটবল দলকে উত্সাহ জোগাতে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে মাগুরা জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডুর সভাপতিত্বে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ফুটবল দলকে ১ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল প্রমুখ বক্তব্য রাখেন ।