স্পোর্টস রিপোর্টার
মালদ্বীপে এএফসি কাপ স্থগিত হওয়ার খবরে মাথায় হাত বসুন্ধরা কিংসের। কিংসের সভাপতি ইমরুল হাসান ক্ষুব্ধ। কথা বলতে গিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না ঠান্ডা মাথার এই মানুষটি। ফোনে বলছিলেন পরে কথা বলবেন, মাথাটা গরম হয়ে আছে। মালদ্বীপে হোটেল বুকিং দেওয়া ছিল। বিমানের টিকিট কনফার্মড। এএফসি কাপের জন্য খেলোয়াড়দের পোশাক-পরিচ্ছদ, আনুষঙ্গিক খরচ হয়ে গেছে। এই দায় কে নেবে। বিশেষ করে বিমান খরচ এবং মালদ্বীপে হোটেলের পেমেন্ট বড় খরচা হয়ে গেছে। ইমরুল হাসান বললেন, ‘করোনার কারণে একজন এক রুমে থাকবে। তাই ৪৬ জনের জন্য পৃথক রুম। হোটেল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে পেমেন্ট ফেরত হবে না। বিমানের টাকাও দেওয়া হয়ে গেছে। সেটাও কি পাব? ইমরুল হাসান বললেন, ‘আমরা ক্ষতি পূরণ চাইব।’