বিনোদন রিপোর্ট
এবারের ঈদে মুক্তি পাচ্ছে ডিপজল ও মৌসুমী অভিনীত সিনেমা ‘সৌভাগ্য’। সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। এতে আরো অভিনয় করেছেন কাজী মারুফ, তমা মির্জা, হাসান মাসসুদ প্রমুখ। করোনাকালে কেন সিনেমা মুক্তি দিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘ঈদ দর্শকের জন্য একটি বড় আনন্দ উত্সব। এ উত্সবে বিনোদনের বড় উপাদান সিনেমা দেখা। করোনায় মানুষের মনে আনন্দ নেই। মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্যই সিনেমাটি মুক্তি দিচ্ছি। আমার বিশ্বাস, সৌভাগ্য দেখে দর্শকের পয়সা উসুল হবে।’ তিনি আরো বলেন, ‘এরইমধ্যে হল মালিকরা সিনেমাটি মুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের এই আগ্রহের কথা বিবেচনা করেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে তাদের শর্ত দিয়েছি, যাতে স্বাস্থ্যবিধি মেনে তারা দর্শকদের হলে প্রবেশ করার ব্যবস্থা নেয়। তারা এ শর্ত মেনে নিয়েছে। দীর্ঘদিন হল বন্ধ থাকায় তারা লোকসান গুণছেন। আমি মনে করি, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি চালিয়ে যদি হল মালিকরা লাভের মুখ দেখেন তবে তা ইন্ডাস্ট্রি সচলে ভূমিকা রাখবে। অন্য প্রযোজকরাও তাদের সিনেমা মুক্তি দিতে আগ্রহী হবেন।’