‘বিশু পাগলা গাছের আগায়’

 

ইমেল হকের রচনা ও পরিচালনা নাটক ‘বিশু পাগলা গাছেন আগায়’ দেশ টিভিতে প্রচার হবে ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, অপর্ণা, রাশেদা চীেধুরী, আবদুল্লাহ রানাসহ অনেকে। বাংলাদেশের সব গ্রামেই একটা না একটা পাগল থাকেই, মুরুব্বিরা বলে পাগলরা গ্রামের প্রাণ, যে গ্রামে পাগল নেই সেই গ্রাম মৃত। তেমনি একটা গ্রাম শান্তিপুর। এই গ্রামে একজন সিজনাল পাগল আছে, নুরা পাগলা।  নুরা পাগলা গ্রামের একমাত্র পাগল, মায়েরা তাদের বাচ্চাদের যার ভয় দেখিয়ে ঘুম পাড়ায়। কিন্তু সব সময় সে পাগল থাকে না। বছরে কিছু সময়ের জন্য পাগল হয়ে যায়!