আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে ১০ হাজার মামলা নিষ্পত্তি

ইত্তেফাক রিপোর্ট

করোনাকালে সুপ্রিম কোর্টে চলছে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ। হাইকোর্টের পাশাপাশি আপিল বিভাগে গত ১০ মাস ধরে দুটি বেঞ্চে চলে ভার্চুয়াল বিচার কাজ। গত ১০ মাসে আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে ১০ হাজার মামলা নিষ্পত্তি হয়েছে। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে বিচার কাজ চলছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত বছরের  ১৩ জুলাই থেকে ৬ মে  পর্যন্ত সুপ্রিম আপিল বিভাগে মোট  ১০ হাজার ৩ টি মামলার নিষ্পত্তি হয়েছে। এসব মামলার মধ্যে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ফাঁসির আসামিদের জেল ও নিয়মিত আপিল রয়েছে। এসব মামলা প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অগ্রাধিকার ভিত্তিতে শুনানি গ্রহন ও নিষ্পত্তি করেছেন।