রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিপুল পরিমাণ নকল বিড়ি ও জাল ব্যান্ডরোল উদ্ধার ও এক জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফায়ার সার্ভিস মোড়ে এস এ পরিবহন পার্শেল অফিসের সামনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বিড়ি উত্পাদন, মজুত এবং জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় মো. আজাদ মিয়াকে। ব্যান্ডরোলগুলো সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তৈরি করা হয়েছিল।