বিদায় মাহে রমজান

মহান আল্লাহর কাছে দোয়া কবুলের মাস হলো রমজান। পবিত্র রমজান মাসে রোজাদারদের দোয়া আল্লাহপাক কবুল করেন। দোয়া কবুলের প্রকাশিত কারণ হলো, দোয়ার আগে কিছু নেক আমল করা, যেমন ছাদাকাহ, দান-খায়রাত করার পর অজু করে নামাজ ও কিবলামুখী হয়ে দোয়া করা। কেননা, রসুলে পাক (স.) এরশাদ করেন, আদ দোয়া উ মুখখুল ইবাদাহ্। অর্থাত্ দোয়া হলো সব ইবাদতের মগজ।

মহান আল্লাহপাক যেসব নিয়ামত দান করেছেন, তার শুকরিয়া আদায় করা। মহান আল্লাহর কাছে নিজের পাপের স্বীকারোক্তি করা। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া কবুল হয়। নেক হায়াত ও ভালো কামনা-বাসনা করে সন্তানদের জন্য মাতাপিতার দোয়াকে আল্লাহপাক কবুল করেন। রমজান মাসে ইফতারের সময় রোজাদারের দোয়া মহান আল্লাহপাক কবুল করেন। রমজান মাসে শেষ রাতে সেহির খাওয়ার সময় রোজাদারের দোয়া মহান আল্লাহপাক কবুল করেন। লাইলাতুল কদরের দোয়া এবং আরাফাত দিবসের দোয়া মহান আল্লাহপাক কবুল করেন। দোয়া অবস্থায় অন্তর উপস্থিত রাখা, মহান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা আবশ্যক। দোয়া কবুল হওয়ার দৃঢ় আশা পোষণ করতে হয়। মহান আল্লাহর স্মরণাপন্ন হওয়া এবং তার কাছে কাকুতি-মিনতি করা উচিত। মহান আল্লাহপাক সবার মনের আশা-ভরসা, নেক কামনা-বাসনাকে পূর্ণ করে দিন, আমিন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন, আমিন।

লেখক :অতিথি অনুবাদক,

মক্কা আল মুকাররামাহ ও সাবেক খতিব,

জাতীয় সংসদ জামে মসজিদ