মাগুরার ২ হোটেলে কোয়ারেন্টাইনে ভারতফেরত ৫০ জন

ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত ৫০ জনকে মাগুরার দুটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার (৮ মে) রাতে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

মাগুরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত ৫০ জনকে মাগুরায় দুটি হোটেল ইগল ও সৈকতে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের দেখাশুনা করা হচ্ছে এবং তারা যেন বাইরে বের হতে না পারেন সেজন্য হোটেলে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ভারত থেকে আরো ১৫০ জন আসবে। ফলে মোট ২০০ জনকে মাগুরায় হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদের মাগুরার ইগল, সৈকত, মন্ডল ইন্টারন্যাশনাল নামে তিনটি হোটেল ও যুব উন্নয়ন কেন্দ্রের রেস্ট হাউজে রাখার ব্যবস্থা করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড