যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। পবিত্র শবে কদর উপলক্ষে আজ সোমবার (১০ মে) বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
গতকাল রবিবার (৯মে) রাতে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার
তিনি আরও জানান, তবে দুই দেশের হাইকমিশন থেকে অনুমতিপত্র নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
ইত্তেফাক/এমআর