ঈদে মনির খানের ‘জাদুরে’

আসন্ন ঈদে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের নতুন একটি গান এসেছে। এতে মডেল হয়েছে জামশেদ শামীম, সুহাসিনী ইসলাম। ‘জাদুরে’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন লিয়াকত আলী বিশ্বাস। সঙ্গীতায়োজন করেছেন এইচআর লিটন।

গ্রামীণ পটভূমি নিয়ে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি বিক্রমপুরে বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে নির্মাণ করেছে জি স্বাধীন ও চিত্রায়নে ছিলেন কাউসার।
এই ঈদে গানটি বাজারে আসবে মনির খানের ইউটিউব চ্যানেল এমকে মিউজিক ২৪ ব্যানারে।

সুহাসিনী ইসলাম বলেন, এই কাজটি নির্মাতা অনেক যত্ন নিয়ে করেছে। গল্পটা গ্রামের ছিলো ও গানটি আমার অনেক ভালো লেগেছে দরদ ভরা একটি গান আশা করছি শ্রোতাও দর্শকদের ভালো লাগবে।

জামশেদ শামিম বলেন, জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের মিউজিক ভিডিওতে কাজ করেছি ভালই লেগেছে। আশাকরি কাজটা ভালো হবে। সবাই দেখবেন প্লিজ।

ইত্তেফাক/বিএএফ