ঈদে বিশ্বরঙে বর্ণিল ক্যাজুয়াল শার্ট

 

n  রাকীবা ঐশী

 

ঈদ ফ্যাশন কেমন হবে তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। এবারের ঈদ হচ্ছে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে। এমন আবহাওয়ার কারণে উত্সবে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। পোশাক ট্রেন্ডে পরিবর্তন এসেছে ডিজাইনে, কাটিংয়ে এবং প্যাটার্নে। ফ্যাশন সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তবে ছেলেদের পোশাকের পরিবর্তনটা হয় ধীরে ধীরে। হঠাত্ করে চোখে পড়ে না। এবারের ঈদে ছেলেদের ফ্যাশনে রয়েছে নতুনত্ব। উত্সব পার্বন উদ্যাপনে বিশ্বরঙ সবসময়ই অগ্রপথিক তাই উত্সব পাবর্নে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙ’র স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ২৬ বছর ধরে। এবারও তার ব্যাতিক্রম হয়নি; এই ঈদে ফ্যাশনসচেতনদের জন্য বিশ্বরঙ নিয়ে এসেছে নতুন নতুন সব ট্রেন্ডি ডিজাইনের ক্যাজুয়াল শার্ট। দেশীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চলের সংমিশ্রণ ঘটিয়ে বাহারি নকশা ও বৈচিত্র্যময় কাটিংয়ে এবং প্যাটার্নে থাকছে বিশেষ ধরনের ভিন্নতা। রঙের ক্ষেত্রে উত্সব এবং ঋতুর সঙ্গে মিল রেখে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেন সহ সকল রঙেরই পরিমিতবোধ লক্ষ করা যায় সবগুলো ক্যাজুয়াল শার্টে। ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টে সুতি, লিনেন, তাঁত প্রভৃতি কাপড়কে প্রাধান্য দেওয়া হয়েছে। গরমের কথা মাথায় রেখে নকশা হিসেবে বেশি ব্যবহূত হয়েছে ফুলেল মোটিফ, জ্যামিতিক মোটিফের নানা ধরন। কারণ ফুলের বাইরে পাতা, শাখা-প্রশাখা জাতীয় শৈলী এবারের ঈদ ট্রেন্ড হিসেবে দেখা যাচ্ছে। যে কেউ ঘরে বসেই শো-রুমের সকল সামগ্রী কেনাকাটা করতে পারবে অনলাইনে www.bishworang.com ওয়েবসাইটে অথবা ফেজবুক পেজ— bishworangfanclub

পোশাক ও ছবি বিশ্বরঙ