ঈদ নিয়ে অনন্ত-বর্ষা

g বিনোদন রিপোর্ট

 

ঈদ নিয়ে এবারের তুমুল ব্যস্ততা থাকলেও করোনা পরিস্থিতির কারণে একেবারেই চুপ আছেন অনন্ত জলিল। কারণ দীর্ঘ প্রতীক্ষিত ‘দিন দ্য ডে’ ছবিটি রিলিজ করার পরিকল্পনা ছিল এবারের ঈদে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘এদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের ছবি এটি। তাই সবকিছু হিসেব করেই ছবিটি মুক্তি দেওয়া হবে।’

উল্লেখ্য, এরই ভেতরে অনন্ত জলিলের পরিচালনায় বর্ষাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ‘নেত্রী দ্য লিডার’ ছবিটির কাজ শুরু করেছেন। এরইমধ্যে ছবিটির অধিকাংশ কাজ শেষ হয়েছে

নেত্রী দ্য লিডার ছবিতে ভারত, তুরস্কের একাধিক তারকা অভিনয় করছেন। যে ছবিটির অধিকাংশ শুটিং তুরস্কের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘নেত্রী দ্য লিডার’ ছবিটি বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি। যার ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কের বিভিন্ন লোকেশনে, আর ৫ শতাংশ শুটিং হবে ঢাকায়। ছবিতে আমি প্রধান ভিলেন হিসেবে থাকছি। এছাড়া ডাকসাইটে খল-অভিনেতা হিসেবে অভিনয় করবেন বলিউডের অভিনেতারা। এদিকে বাংলাদেশ থেকে কাজী হায়াত্, ইলিয়াস কাঞ্চন, সাব্বিরসহ একাধিক তারকা থাকবেন। একেবারেই ভিন্ন আঙ্গিকের গল্পে দর্শকদের নতুন কিছু দিতে চাইছি। আশা করি আমার কাছ থেকে যে ধরনের চমক সকলে প্রত্যাশা করে তেমনটাই পাবে।’

উল্লেখ্য, কবির সিং ছাড়াও গজনি ছবির দু’জন নেত্রী ছবিতে কাস্ট হয়েছেন। চিত্রনায়িকা বর্ষা ও অনন্ত জলিল দু’জনের ছবি মুক্তি দীর্ঘদিন নেই। সেক্ষেত্রে করোনা পরিস্থিতি পার হলেই ছবিগুলো মুক্তি দেওয়া হবে বলে জানান তারা।

এছাড়া নেত্রী দ্য লিডার ছবির বড় চমক হলো শ্রেয়া ঘোষালের প্লেব্যাক। মূলত বর্ষার ব্যক্তিগত পছন্দের শিল্পী শ্রেয়া ঘোষাল। সে কারণেই ছবিটির একটি গান করছেন তিনি। এছাড়াও গীতিকার তারেক আনন্দের লেখা ইমরানের কণ্ঠে ‘বর্ষা চোখ’ গানটি নতুন সংগীত আয়োজনে নেত্রী দ্য লিডার ছবিতে থাকবে। তাই বর্তমানে শুধুই একটা সুসময়ের অপেক্ষা করছেন তারা। এদিকে করোনার এই পরিস্থিতিতে এরই ভেতরে অনন্ত জলিল নিজের সহকর্মী ও নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রমিকদের দেখভালের দায়িত্ব নিয়েছেন।