সায়েরা রেজার ‘ইতরপনা’

g বিনোদন রিপোর্ট

 

এবারের ঈদে মুক্তি পাচ্ছে ফোক-ডিভা সায়েরা রেজার লালন গান ইতরপনা। এ গানটির কাজ গতবছর শুরু হলেও করোনার কারণে প্রকাশিত হচ্ছে এই ঈদে। রক ফ্লেভারের এ গানটির মিউজিক কম্পোজিশন করেছেন নিউইয়র্কের ফয়সাল সরওয়ার এবং ঢাকার এম জে মিশু। নিউইয়র্কে চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে চাঁদ রাতে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউসিক লাউঞ্জ থেকে। হাস্কি ও স্বতন্ত্র ভোকাল টোনের অধিকারী সায়েরা সুফি ও ফোকগানের জন্যে ব্যাপক পরিচিত হলেও লালন গানে রয়েছে তার বিশেষ মুন্সিয়ানা। এর আগে প্রকাশিত লালন গানগুলোর মধ্যে কালার কথা, আরশিনগর বেশ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় ‘ইতরপনা’ গানটিও শ্রোতারা গ্রহণ কবে বলে শিল্পীর প্রত্যাশা। ২০২০ সালে দেশসেরা ফোকশিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া সায়েরা পারিবারিক কারণে বর্তমানে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে বাস করলেও দেশের মূলধারার সংগীতে অত্যন্ত সরব ও ব্যস্ত। গানের কাজে ঘুরে বেড়ান বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সম্প্রতি অ্যাওয়ার্ড গ্রহণ এবং একাধিক শো, সিনেমা, নাটক ও নতুন গানের কাজে বাংলাদেশে এসেছিলেন তিনি।