সৈয়দপুরে সড়কে শুকানো হচ্ছে ধান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে জমি থেকে ধান কেটে এনে স্তূপ করে রাখা হচ্ছে মহাসড়কের ওপর। পরে সড়কেই ধান মাড়াই মেশিন বসিয়ে দেদারছে চলছে মাড়াইয়ের কাজ। এছাড়া সড়কের অর্ধেক অংশ দখল করে শুকানো হচ্ছে ধান ও খড়। এতে সড়ক সংকুচিত হয়ে বাড়ছে দুর্ঘটনা। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, ধান মাড়াই ও খড় শুকানোর কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, সড়কের ওপর ধান মাড়াই, ধান ও খড় শুকানোসহ খড়ের গাদা তৈরির কারণে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিগিগরই বন্ধের উদ্যোগ নেওয়া হবে।