হেঁটে হেঁটে হাওয়াই মিঠাই বিক্রি

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

গ্রামের রাস্তার পাশ দিয়ে ঘণ্টা বাজিয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছেন সত্তর বছরের এক ব্যক্তি। প্রতিদিন তিনি কুড়িগ্রামের চিলমারী থেকে রাজিবপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ান। হামিদ (৭০) নামে ঐ বিক্রেতা রাজিবপুর উপজেলার ধুলাউড়ি গ্রামের চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা। বয়স বেশি হলেও জীবিকার তাগিদেই এখনো পায়ে হেঁটে হাওয়াই মিঠাই বিক্রি করেন বলে তিনি জানান। হামিদ বলেন, প্রতিটি মিঠাই আকারভেদে ৫-১০ টাকায় বিক্রি করি। অল্প পুঁজি দিয়ে এ ব্যবসায় বেচাকেনা ভালোই হয়। তার অধিকাংশ ক্রেতাই শিশুবাচ্চারা। প্রতিদিন তার ৩০০-৪০০ টাকা আয় হয়।